প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের ঈদগাঁওয়ে টয়লেটের কমোড থেকে সদ্য নবজাত পুত্র সন্তান উদ্ধারের ঘটনায় মা ও তার কথিত প্রেমিকের পরিচয় শনাক্ত হয়েছে।
তরুণীর দাবি অনুযায়ী, তার সন্তান প্রসবের পেছনে রয়েছে প্রেমিক আবুল কালাম, যিনি পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গর্জনতলীর নোয়া মসজিদের বাসিন্দা জালাল আহমদের পুত্র।
সন্তান প্রসবকারী কিশোরী, ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা, বর্তমানে মোহাজের পাড়ার সৌদি প্রবাসী জাফর আলমের ১৬ বছর বয়সী কন্যা তাসফিয়া জন্নাত তামান্না।
নবজাতককে উদ্ধারের পর থেকে ঈদগাহ মডেল হাসপাতালে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। অপরদিকে, কিশোরী মাকে পার্শ্ববর্তী ঈদগাহ আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, নবজাতক উদ্ধারের পর ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য পুলিশ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা কিশোরী, তার মা রোজিনা আক্তার এবং সঙ্গে থাকা খালা মর্জিনার সঙ্গে বারবার কথা বলার চেষ্টা করলেও তারা সহজে মুখ খুলছিল না।
পরে দীর্ঘ চেষ্টার পর কিশোরী ও তার পরিবারের সদস্যরা সন্তান প্রসবের পেছনে আবুল কালামের সঙ্গে তার অনৈতিক সম্পর্কের কথা জানান।
থানার অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নবজাতক উদ্ধারের পর থেকে প্রশাসন কাজ করছে এবং কিশোরী ও তার প্রেমিকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। যেহেতু বাচ্চাটিকে অপরিণত বয়সে গর্ভপাত করা হয়েছে, সেহেতু সে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এবং মাও পার্শ্ববর্তী অপর এক হাসপাতালে চিকিৎসাধীন। এখনো পর্যন্ত এ ঘটনায় লিখিত কোনো অভিযোগ পাননি। তবে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএইচ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন