প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরান সমর্থিত হুথিরা সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেই ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা সম্ভব হয়েছে। এই ঘটনার পর রিয়াদসহ দেশের আরও দুটি অঞ্চলে জরুরি সতর্কতা জারি করা হয়। তবে পরে কর্তৃপক্ষ জানায়, তিনটি অঞ্চল থেকেই বিপদের আশঙ্কা কেটে গেছে।
শনিবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেন, রিয়াদের দিকে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে।
ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনাটি ঘটার আগে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ রিয়াদ, নাজরান ও ওয়াদি আল-দাওয়াসির অঞ্চলের বাসিন্দাদের সতর্ক করে। জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে এসব অঞ্চলে জরুরি বার্তা পাঠানো হয়। বাসিন্দাদের সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।
পরে কর্তৃপক্ষ জানায়, তিনটি অঞ্চলে তাৎক্ষণিক বিপদের আশঙ্কা কেটে গেছে। তবে বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। এছাড়া ঘটনাস্থলে ভিড় না করতে এবং ছবি বা ভিডিও ধারণ থেকে বিরত থাকতে নির্দেশনা প্রদান করেছে বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।
এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট দেশটির পূর্বাঞ্চলে একটি ড্রোন প্রতিহত করে তা ধ্বংস করার কথাও জানিয়েছিল।
এএম
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন