প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো ছয়টি বিশ্বকাপে অংশগ্রহণের একটি বিরল কীর্তি গড়েছেন। তিনি যে গোল করাই তার পরিচয়, সেই তারকাই নকআউট পর্বে এখন পর্যন্ত একটি গোলও করতে পারেননি। ফলে ২০২৬ বিশ্বকাপের নকআউটে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচকে ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছে রোনালদোর দীর্ঘদিনের এই গোলখরা।
বিশ্বকাপের ইতিহাসে রোনালদোর মোট গোলসংখ্যা ১০। তবে বিস্ময়কর বিষয় হলো, তার সবকটি গোলই এসেছে গ্রুপ পর্বে। নকআউট পর্বে তিনি বহু ম্যাচ খেললেও এখন পর্যন্ত জালের দেখা পাননি পর্তুগিজ এই সুপারস্টার।
২০০৬ সালে রোনালদো প্রথম বিশ্বকাপ খেলেন। অভিষেক আসরে তিনি ইরানের বিপক্ষে একটি গোল করেন। এরপর ২০১০ ও ২০১৪ বিশ্বকাপেও করেন একটি করে গোল। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ ছিল তার সবচেয়ে সফল আসর। স্পেনের বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিকসহ মোট চারটি গোল করেছিলেন তিনি। ২০২২ সালের কাতার বিশ্বকাপে তার নামের পাশে যোগ হয় আরও একটি গোল।
চলমান ২০২৬ বিশ্বকাপেও গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলেছেন রোনালদো। প্রথম ম্যাচে গোল না পেলেও উজবেকিস্তানের বিরুদ্ধে জোড়া গোল করে নিজের উপস্থিতি জানান দেন। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর গোলের দেখা পাননি তিনি।
এবার রাউন্ড অব ৩২-এ পর্তুগালের প্রতিপক্ষ হচ্ছে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। কাগজে-কলমে পর্তুগালকে এগিয়ে রাখা হলেও অভিজ্ঞ ও শক্তিশালী ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কঠিন লড়াইয়ের আভাস মিলছে। শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে দলের সবচেয়ে বড় ভরসা রোনালদোকেই সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।
এখন দেখার বিষয়, বিশ্বকাপের নকআউটে দীর্ঘদিনের গোলখরা কাটিয়ে অবশেষে ইতিহাস বদলাতে পারেন কি না ক্রিশ্চিয়ানো রোনালদো।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন