প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে ইসরায়েলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। অবরুদ্ধ গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা ও অবৈধ বসতি স্থাপন কার্যক্রম অব্যাহত রয়েছে।
ফিলিস্তিনি চিকিৎসা কেন্দ্র নাসের মেডিকেল কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, খান ইউনিস শহরে ইসরায়েলি ড্রোনের হামলায় দুই ফিলিস্তিনি নিহত হন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা (WAFA) জানিয়েছে, ইসরায়েলি ড্রোনগুলো খান ইউনিসের দক্ষিণ এলাকায় একাধিক বোমা নিক্ষেপ করেছে। একই সময়ে, উত্তর খান ইউনিসের হামাদ সিটি আবাসিক এলাকার পূর্ব দিকে অবস্থিত ইসরায়েলি সামরিক যান থেকে ভারী গোলাবর্ষণ করা হয়।
এদিকে, খান ইউনিসের দক্ষিণে কিজান আবু রাশওয়ান এলাকায় গত বুধবার ইসরায়েলি বাহিনীর গুলিতে গুরুতর আহত আট বছর বয়সী শিশু ইয়ামেন হিশাম ইয়াহিয়া সাক্র চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে ওয়াফা নিশ্চিত করেছে।
অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার পশ্চিমে ফিলিস্তিনিদের ভূমিতে নতুন করে আরেকটি অবৈধ বসতি নির্মাণ কাজ শুরু করেছে ইসরায়েলি সেটলাররা।
ওয়াফার রিপোর্ট অনুযায়ী, দখলদার বসতি স্থাপনকারীরা ওই এলাকায় ফিলিস্তিনিদের মালিকানাধীন জমিতে একটি মোবাইল হোম ও তাঁবু স্থাপন করেছে, যা নতুন এই অবৈধ আউটপোস্ট বা বসতির মূল কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের তৈরি সমস্ত বসতি ও আউটপোস্ট সম্পূর্ণ অবৈধ। সূত্র: আল জাজিরা ও ওয়াফা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন