প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চার বছর বয়সী শিশু রাকিবা আক্তার রুহির লাশ অবশেষে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে দিনাজপুর সদর উপজেলার জামতলী এলাকার আসামি রিপন টুডুর বসতবাড়ীর পাশে নারিকেল বাগান থেকে মাটি খনন করে তার গলিত লাশ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের নিয়ে রাতভর অভিযান চালানো হয়। প্রায় সাড়ে তিন মাস আগে ঘটে যাওয়া এই ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ সফল হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। হত্যার অভিযোগে শিশুর মা জিন্নাতুন (১৯), তার প্রেমিক রিপন টুডু (৩৪) এবং সহযোগি সুজন টুডুকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। তাদের আদালতে হাজির করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, জিন্নাতুনের সঙ্গে ৫ বছর আগে স্বধর্মীয় রুবেলের বিয়ে হয়েছিল। বিয়ে বিচ্ছেদের সময় ৪ বছর বয়সী রাকিবা আক্তার রুহি মায়ের সাথে নানার বাড়িতে ছিল। এর পর জিন্নাতুন নশিপুরের জামতলী এলাকায় রিপন টুডুর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলে। সাড়ে তিন মাস আগে রুহিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তারা।
ঘটনার পর লাশ গুম করতে বাড়ির কাছে ৬ ফুট গভীর কুপ খনন করে রুহির বস্তাবন্ধী লাশ পুতে ফেলা হয়। দুর্গন্ধ এড়াতে রিপনসহ জড়িতরা একটি কুকুরকে মেরে অন্য একটি গর্তে পুতে রাখে।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘শিশুটির মায়ের অভিযোগ পাওয়ার পর থেকেই থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ কাজ শুরু করে। গত সোমবার তথ্য প্রযুক্তির সাহায্যে দুজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন হত্যাকাণ্ড ও লাশ গুমের কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।’
এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত, লাশ উদ্ধার এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে গত রোববার জামতলী এলাকায় রিপন টুডুর বাড়ি-ঘরে হামলা চালায় বিক্ষুব্ধ এলাকাবাসী। তারা বাড়ির মালামাল রাস্তায় এনে আগুন ধরিয়ে দেয় এবং দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে। ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম দাবি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন