প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টালিপাড়ার সুপারহিট জুটি দেব ও শুভশ্রীর প্রেমের শুরু থেকে বিচ্ছেদ পর্যন্ত সবকিছুই তাদের ভক্তদের চোখে জল এনেছে। তাই দুজনকে আবার কাছাকাছি আসতে দেখে ভক্ত-অনুরাগীদের মধ্যে রীতিমতো উত্তেজনা দেখা দিয়েছে।
পূজায় মুক্তি পেয়েছে সিনেমা 'দেশু ৭'। বর্তমানে 'দেশু ৭' নিয়ে পুরো বাংলা উত্তাল। একসময় দেব ও শুভশ্রী ছিলেন অনস্ক্রিন এবং অফস্ক্রিনের সফল জুটি। তাদের আবার কাছাকাছি আসার খবরটি বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।
'দেশু ৭' সিনেমার ফার্স্ট ডে ফার্স্ট শোর পর দেব ঘোষণা করেছেন যে, তিনি জিতের সঙ্গে নতুন সিনেমা আনতে যাচ্ছেন। তিনি এ বিষয়ে একটি কমিটমেন্টও দিয়েছেন। সেই সিনেমা হবে একদম বিগ বাজেটের ধামাকা।
দুই সুপারস্টার একসঙ্গে আসলে ধামাকা হওয়া তো স্বাভাবিক। সবকিছু ঠিক থাকলে, দেব ও জিৎ একসঙ্গে ২০২৭ সালের পূজায় সিলভার স্ক্রিনে হাজির হতে পারেন।
দেব ও শুভশ্রী নিজেদের পুরোনো প্রেমকে কাজে লাগিয়ে সিনেমার প্রচারে কোনো খামতি রাখেননি। সিনেমার ট্রেলার লঞ্চে দেব অকপটে বলেন— ‘আমার পর যদি শুভশ্রীকে কারও সঙ্গে ভালো লাগে তাহলে সেটি জিৎ। অবশ্যই আমার পর, 'সরি জিৎদা আই লাভ ইউ টু'।' দেবের এমন কথা শুনে শুভশ্রী গাঙ্গুলি রীতিমতো ব্লাশ করতে থাকেন। যদিও তাদের প্রেমের সেই দিনগুলো ‘দেশু ৭’ মুক্তির আগে যতই আলোচনায় আসুক, ব্যক্তিগত জীবনে দুই তারকা অনেকদূর এগিয়ে গেছেন।
দেব, শুভশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর প্রেমে পড়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্রের। তাদের সম্পর্ক প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে চলছে। দেবের অনেক সিনেমার নায়িকা হিসেবে কাজ করেছেন রুক্মিণী। অন্যদিকে, দেবের সঙ্গে বিচ্ছেদের পর শুভশ্রীর জীবনে আসেন রাজ চক্রবর্তী। তারা ২০১৮ সালে বিয়ে করেন এবং বর্তমানে দুই সন্তানের বাবা-মা।
'দেশু ৭' সিনেমা মুক্তির আগে এমন খবর রটেছিল যে, দেবের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে শুভশ্রীর সংসার ভাঙতে বসেছে। তবে সেই জল্পনায় পানি ঢাললেন রাজ চক্রবর্তী নিজেই।
ছেলে ইউভানের ষষ্ঠ জন্মদিনে শুভশ্রী গাঙ্গুলিকে শুভেচ্ছা জানিয়েছিলেন রাজ। ক্যাপশনে তিনি লিখেছিলেন, তাদের গোটা সংসারকে যিনি বেঁধে রেখেছেন, তিনি তার সন্তানদের মা। অর্থাৎ 'দেশু ৭' সিনেমার নায়িকা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন