প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমানোর উদ্দেশ্যে এবং তাদের জন্য সাশ্রয়ী মূল্যে চালপ্রাপ্তির সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে সরকার একটি বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচি শুরু করতে যাচ্ছে।
আজ শুক্রবার থেকে, প্রাথমিকভাবে ঢাকা মহানগর ও ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলার অন্যান্য স্থানে ট্রাকসেলের মাধ্যমে চাল বিক্রি কার্যক্রম শুরু হবে। এই কর্মসূচির আওতায়, তৈরি পোশাকশিল্পে কর্মরত প্রত্যেক শ্রমিক মাসে ৩০ টাকা দরে সর্বোচ্চ ১০ কেজি চাল ক্রয় করতে পারবেন।
খাদ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত (মজুদ থাকা সাপেক্ষে) ট্রাকে চাল বিক্রির কার্যক্রম চলবে।
চাল ক্রয়ের জন্য শ্রমিকদের নিজেদের গার্মেন্টসের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাস্টাররোলে তাদের স্বাক্ষর গ্রহণের মাধ্যমে চাল বিক্রি সম্পন্ন হবে।
খাদ্য মন্ত্রণালয়ের অধীনে খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এই কার্যক্রম পরিচালিত হবে। কর্মসূচির স্বচ্ছতা ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করার জন্য খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে।
এটি উল্লেখযোগ্য যে, নিম্ন আয়ের জনগণের খাদ্যপ্রাপ্তি সহজলভ্য করার এবং তাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় মূল্য সহায়তা প্রদানের লক্ষ্যে সরকার নিয়মিতভাবে ভর্তুকি মূল্যে ওএমএস কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন