প্রিন্ট এর তারিখঃ ১৯ই নভেম্বর, ২০২৬ইং; ০৪:২৫ এম || প্রকাশের তারিখঃ ১৮ই নভেম্বর, ২০২৬ইং; ০৬:৩৬ পি.এম
নিয়ামতপুরে ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীকে জরিমানা ডিএপি সার উদ্ধার
নওগাঁর নিয়ামতপুর উপজেলার আঘোর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ২১৪ বস্তা ডিএপি সার উদ্ধার সহ ব্যবসায়ী আবুল কালাম আজাদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) বিকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আঘোর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুর্শিদা খাতুন।
এ ঘটনায় আঘোর গ্রামের আবু সালামের ছেলে আবুল কালাম আজাদ কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উদ্ধার করা সারের মধ্যে রয়েছে ১৯১ বস্তা ডিএপি, যার আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ ৫৫০ টাকা, ২৩ বস্তা ইউরিয়া যার বাজার মূল্য ২৪ হাজার ৫০ টাকা। সব মিলিয়ে উদ্ধার করা সারের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৩১ হাজার ৬০০ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন বলেন, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা বেশি দামে বিক্রির কোনো সুযোগ নেই। সরকারি সার ব্যবস্থাপনা নীতিমালা লঙ্ঘন করে কেউ অবৈধভাবে সার মজুদ করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"