প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহীতে ভাতিজার হাতে হাঁসুয়া দিয়ে চাচাকে হত্যা করার অভিযোগ উঠেছে।
রাজশাহীর পবা উপজেলার দাধপুরের বাগিচাপাড়ায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে এই ঘটনার ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইদ্রিস আলী, বয়স ৫০ বছর।
নিহত ইদ্রিস আলী সৈয়দ মন্ডলের ছেলে এবং একই এলাকার বাসিন্দা। এ ঘটনায় পুলিশ আফজাল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে। বর্তমানে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের আট নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। নিহত ইদ্রিসের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
থানা পুলিশের সূত্রে জানা গেছে, সকালে কৃষি কাজের সময় বাবার সামনে ছেলের বিড়ি খাওয়ার বিষয়টি নিয়ে প্রথমে ইদ্রিস আলীর ছেলের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। পরে ইদ্রিসের ছেলের পক্ষ নেন ভাতিজা আফজাল হোসেন। এক পর্যায়ে আফজাল হাঁসুয়া দিয়ে ইদ্রিস আলীকে আঘাত করেন।
এতে ইদ্রিস আলীর একটি ঊরুতে মারাত্মক আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু ঘটে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান জানান, ‘অভিযুক্ত ব্যক্তি আহত হয়েছে এবং সে বর্তমানে পুলিশ হেফাজতে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন