প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তানহা আক্তার (৯) ও মাহা (৮) নামের দুইজন রয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে তাদের নিজ বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশু তানহা উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল গনির কন্যা এবং মাহা একই এলাকার মো. শাহিনের কন্যা। তারা উভয়েই স্থানীয় মানকিরাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতদের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে শিশু তানহা ও মাহা বাড়ির সামনের পুকুরে গোসল করতে যায়। ধারণা করা হচ্ছে, পুকুরের ঘাটলা পিচ্ছিল থাকায় প্রথমে একজন শিশু পুকুরে পড়ে যায়। অপর শিশুটি তাকে বাঁচাতে গিয়ে ডুবে যায় এবং নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা অনেকক্ষণ তাদেরকে না দেখে পুকুরে গিয়ে প্রথমে তানহাকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন। পরে পুকুরে অনেক খোঁজাখুঁজি করে মাহাকেও উদ্ধার করা হয়। তাদেরকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
বোরহানউদ্দিন থানার ওসি মো. আশ্রাব আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন