প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিমস) একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে ১৪ জন নবজাতক মারা গেছে। বুধবার ভোরের দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ইসলামাবাদ প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, মাদার অ্যান্ড চাইল্ড হাসপাতালের গাইনি ওয়ার্ডের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি গাড়ি এবং চারটি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এবং শিশুদের তাৎক্ষণিকভাবে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়, তবে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জন শিশু মৃত্যুবরণ করে।
এদিকে, পিমসের মুখপাত্র ডক্টর আনিজা জলিল ঘটনার সময় ওয়ার্ডটিতে ১৫ জন শিশু চিকিৎসাধীন ছিল বলে নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৭টার দিকে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ার প্রাথমিক ধারণা করা হচ্ছে।
সূত্র: ডন
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন