প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক এবং ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন মন্তব্য করেছেন যে, জামায়াতে ইসলামী ৭১ সালের মতো আচরণ করছে। তিনি উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রীকে নিয়ে আর কোনো উল্টাপাল্টা কথা এখন সহ্য করা হবে না।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) কাফরুলে অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের সময় তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক আরও বলেন, পাঁচ বছর পর জনগণ যাকে ভোট দেবে, তারাই দেশ পরিচালনা করবে। এর আগে যদি কেউ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাদের একচুল ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, দেশের মানুষ শান্তিতে চলাফেরা ও কাজ করতে চায়। বর্তমানে তারা আর আন্দোলন চান না। গার্মেন্টসের নামে ফ্যাসিবাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। প্রশাসক মন্তব্য করেন, মা-বোনেরা বিষয়টি বুঝতে পেরে এখন তারা আর রাস্তায় নামছেন না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন