প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝিনাইদহের মহেশপুরে ডালিম দফাদার (২৫) নামে একজনের বিরুদ্ধে চেতনানাশক ওষুধ খাইয়ে একটি গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এই ঘটনার পর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ডালিম দফাদারকে আসামি করে মঙ্গলবার (২ জুন) সকালে মহেশপুর থানায় একটি ধর্ষণের মামলা করেন।
জানা গেছে, গুড়দা গ্রামের বাসিন্দা ওই ভুক্তভোগী নারীর ৫ বছর আগে উপজেলার অনন্তপুর গ্রামে বিয়ে হয়। তার একটি ৩ বছরের ছেলে সন্তান রয়েছে। ঈদ উপলক্ষে তিনি বাবার বাড়িতে বেড়াতে আসেন। রোববার (৩১ মে) দিবাগত রাতে পূর্ব পরিচিত ডালিম দফাদার খেজুরে চেতনানাশক ওষুধ মিশিয়ে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করেন এবং কৌশলে তাকে খেজুর খাইয়ে অচেতন করে রাতভর ধর্ষণ করেন। পরে ভোরে তিনি পালিয়ে যান।
ভুক্তভোগী নারীর বাবা-মা মেয়েকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে তাকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর হাসপাতালে রেফার্ড করেন। এরপর তাকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হওয়ায় শেষ পর্যন্ত তাকে যশোর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে, সোমবার (১ জুন) রাতে ওই গৃহবধূর জ্ঞান ফিরে আসে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, এ ঘটনায় মামলা করা হয়েছে এবং আসামি গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। বর্তমানে ভুক্তভোগী যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন