প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের চেয়ারম্যান পদে মো. আব্দুল মান্নানকে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার (৭ সেপ্টেম্বর) এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নানকে বদলিপূর্বক প্রেষণে পেট্রোবাংলার চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।
গত ১৭ মে, আব্দুল মান্নান অতিরিক্ত দায়িত্ব হিসেবে পেট্রোবাংলার চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি এখন সংস্থাটির চেয়ারম্যান পদে পূর্ণাঙ্গ দায়িত্ব লাভ করলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন