প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দিনাজপুরের মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে ৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন জামায়াত নেতার স্ত্রী গুল নাহার বেগম (৫৫)। এই ঘটনার পর দিনাজপুর কোতয়ালী থানায় জিডি করা হয়েছে।
এদিকে, হাসপাতাল থেকে রোগী নিখোঁজ হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এটি টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। অনেকেই হাসপাতালের রোগীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
নিখোঁজ গুল নাহার বেগম সদর উপজেলার ২ নম্বর সুন্দরবন ইউনিয়নের বীরগাঁও গ্রামের জার্জিস হোসেনের স্ত্রী। জার্জিস হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর সদর উপজেলার ২ নম্বর সুন্দরবন ইউনিয়নের কর্মপরিষদ সদস্য।
জানা গেছে, হৃদ্যন্ত্রের ক্রিয়ায় আক্রান্ত হয়ে গত ২৭ সেপ্টেম্বর গুল নাহার বেগমকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি করান তার স্বজনরা। চিকিৎসা চলছিল যথারীতি। পরদিন ২৮ সেপ্টেম্বর ভোর ৫টার সময় পাশে থাকা মেয়ে জাকিয়া সুলতানা টয়লেটে গিয়ে ফিরে এসে দেখেন তার মা নেই। এরপর থেকে তারা রোগীকে খুঁজে পাচ্ছেন না। পরে কোতয়ালী থানায় জিডি করার পাশাপাশি শহরজুড়ে মাইকিং করা হয়েছে।
নিখোঁজ গুল নাহার বেগমের স্বামী জর্জিস হোসেন জানান, এখনও তার স্ত্রীকে খুঁজে পাওয়া যায়নি। তিনি কোতয়ালী থানায় জিডি করেছেন।
কোতয়ালী থানার পুলহাট ফাঁড়িতে কর্মরত উপ-পরিদর্শক রুহুল আমিন জানান, নিখোঁজ রোগীর সন্ধান পেতে মেডিক্যাল কলেজ হাসপাতালসহ আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হবে।
এ ব্যাপারে জানতে চাইলে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবির বলেন, রোগী নিখোঁজ হওয়ার পর হাসপাতালের সম্ভাব্য সব জায়গায় খুঁজে দেখা হয়েছে। তবুও হাসপাতালের ভেতরের অংশ ছাড়াও হাসপাতাল এলাকা খুঁজে দেখার জন্য চিঠি ইস্যু করেছি। তার নিখোঁজ হওয়া দুঃখজনক।
কোতয়ালী থানার ওসি নুরনবী বলেন, থানায় জিডি হয়েছে। আমরা সব থানায় ম্যাসেজ পাঠিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন