প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার কারণে সৃষ্ট পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট স্থগিতের মেয়াদ বিমান বাংলাদেশ এয়ারলাইনস আরও বৃদ্ধি করেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর (বাংলাদেশ সময়) পর্যন্ত এই রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কর্তৃক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত থাকলেও সৌদি আরবগামী অন্যান্য রুটে বিমানের ফ্লাইট চলাচল স্বাভাবিকভাবে চলবে। পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখা হয়েছে। এসব রুটের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।
এ পরিস্থিতিতে রিয়াদগামী যাত্রীদের ভোগান্তি কমানোর জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে বিমান। আসন খালি থাকা সাপেক্ষে রিয়াদগামী যাত্রীরা বাংলাদেশ থেকে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুট ব্যবহার করে সৌদি আরবে যাতায়াতের সুযোগ পাবেন।
ঢাকা-রিয়াদ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার বিষয়ে যথাসময়ে পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এছাড়া টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন