প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ন্যায়বিচার করা হবে। তিনি উল্লেখ করেছেন যে, দেশে ফিরে আসলে শেখ হাসিনাকে কোনো ধরনের মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নিয়ে ডা. জাহেদ বলেন, তিনি দেশে ফিরলে বিচারের মুখোমুখি হবেন। উল্লেখ্য, তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। দেশে ফেরার পর আইনি প্রক্রিয়ায় যা ঘটবে, তা-ই ঘটবে।
তথ্য উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন আলোচনা ও জল্পনা চলছে। তিনি ডিসেম্বরের পর জুনে আসার কথা বলছেন, আবার জুনের পর ডিসেম্বরের কথাও বলতে পারেন। এভাবে আলোচনা চলতে থাকবে। তবে, তিনি দেশে ফিরলে সরকার খুশি হবে এবং তখন তাকে আর বেঁধে আনতে হবে না।
ডা. জাহেদ আরও মন্তব্য করেন যে, শেখ হাসিনার দেশত্যাগের প্রসঙ্গে অতীতের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে তুলনা করা যেতে পারে। এরশাদের পতনের পরও তিনি দেশে ছিলেন, কারাবরণ করেছেন এবং নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তখনও পুলিশ থানায় দায়িত্ব পালন করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন