প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চুরির সন্দেহে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একজনকে গ্রেফতার করেছে এই ঘটনার প্রেক্ষিতে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত আনুমানিক দেড়টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এই ঘটনাটি ঘটে।
শেরেবাংলা নগর থানা পুলিশ জানায়, শিশু ওয়ার্ড থেকে বাচ্চা চুরির সন্দেহে অজ্ঞাত ওই ব্যক্তিকে ২-৩ জন মিলে মারাত্মকভাবে পিটিয়ে আহত করে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় জরুরি বিভাগের সামনে ফেলে রেখে চলে যায় তারা।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পাওয়ার পর শেরেবাংলা নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এরপর হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তারা মো. মোস্তাফিজুর রহমান ওরফে অয়ন নামের একজনকে গ্রেফতার করে। তার গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার উত্তর রাজাপুরে অবস্থিত। বর্তমানে তিনি ঢাকার কাফরুল থানার সেনপাড়া পর্বত এলাকার একটি বাসায় বসবাস করছেন।
পুলিশ আরও জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। লাশটি উদ্ধার করা হয়েছে এবং ঘটনায় জড়িত অজ্ঞাতনামা অন্য ব্যক্তিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন