প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে রহমত আলী (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক রহমত আলী ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর গ্রামের কুরবান আলী বাড়ির বসু মিয়ার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।
পুলিশ জানায়, গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে ভোরে রহমত আলীকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পরিবারের অভিযোগ, প্রায় এক বছর আগে পারিবারিকভাবে সাড়ে তিন লাখ টাকা কাবিনে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের ওই গৃহবধূর সঙ্গে রহমত আলীর বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন সংসার স্বাভাবিকভাবে চললেও পরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়।
পরিবারের ভাষ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে শোয়ার কক্ষে রহমত আলী তার স্ত্রীকে বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বলেন। আর্থিক অসচ্ছলতার কারণে টাকা এনে দিতে পারবেন না বলে জানান ওই গৃহবধূ। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তার গোপনাঙ্গ ও দুই পায়ে অ্যাসিড নিক্ষেপ করা হয় বলে অভিযোগ পরিবারের।
অ্যাসিড নিক্ষেপের পর ওই গৃহবধূ চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে পরিবারের সদস্যরা শুক্রবার (৭ আগস্ট) বিকেলে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। ওইদিন রাত ১১টার দিকে গুরুতর অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়।
ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন