প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকার মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করার জন্য শুধুমাত্র গ্রেফতারই যথেষ্ট নয়, সামাজিকভাবে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলনকে আরো শক্তিশালী করার পাশাপাশি দেশের নাগরিকদের প্রশাসন ও সরকারের সাথে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (২৬ জুন) দুপুরে পঞ্চগড়ে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য র্যালির শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করেছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সরকার মাদক নিয়ন্ত্রণে আরও কঠোর আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। সংসদে এই বিষয়ে চূড়ান্ত আইন প্রণয়ের প্রক্রিয়াটি চলছে। মাদকমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ধারাবাহিক সামাজিক কর্মসূচি পরিচালনার প্রয়োজন রয়েছে।’
এদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর পঞ্চগড়ের সহকারী পরিচালক রাহুল সেন মাদকের ক্ষতিকর দিকগুলো উল্লেখ করে সকলকে সামাজিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
র্যালি শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মাদকের অপব্যবহার নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ড. মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু এবং জেলা আনসার ও ভিডিপির কমান্ডেন্ট ফরিদ রহমানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন