প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহীর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিজিবি ২৯৯ পিস ভারতীয় ইয়াবা, ১৯০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট ও ১৭ বোতল ভারতীয় ঊংশঁভ সিরাপ জব্দ করেছে। এই সকল মাদকদ্রব্য পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) ভোর ৫টার দিকে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধীনে খানপুর বিওপির একটি আভিযানিক দল দামকুড়া থানার ষাঁট বিঘা এলাকার জঙ্গলে অভিযান পরিচালনা করে ২৯৯ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
একই রাতে, রাত পৌনে ১টার দিকে শাহাপুর বিওপির নিয়মিত টহল দল কাটাখালী থানার টাংগন পশ্চিমপাড়া এলাকায় বালুর চরে অভিযান চালিয়ে ১৯০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট পরিত্যক্ত অবস্থায় জব্দ করে।
এর আগে শুক্রবার (২৮ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে বেলপুকুর থানার জামিয়া পাড়া আমবাগানে অভিযান চালিয়ে মাটির নিচে লুকানো অবস্থায় ১৭ বোতল ভারতীয় ঊংশঁভ সিরাপ জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, জব্দ করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে। এসব ঘটনার সাথে জড়িত মাদক কারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন