প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার কয়লারমুখ সীমান্তে অভিযান পরিচালনা করে বিজিবি ভারতীয় ১০টি গরু আটক করেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধীনে কয়লারমুখ বিওপির টহলদল গরুগুলো আটক করে।
আটক গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা।
বিজিবি সূত্র জানাচ্ছে, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় বুধবার ভোরে আনুমানিক ৪টা ৫৫ মিনিটে কয়লারমুখ বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২২০৫/২ আরবি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বদ্ধোগেড়ামারা এলাকায় অবস্থান নেয়।
সকাল আনুমানিক ৬টার দিকে টহলদল ভারত থেকে ৩ জন চোরাকারবারিকে ১০টি ভারতীয় গরু নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে।
এসময় বিজিবি সদস্যরা চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তারা গরুগুলো ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে টহলদল ঘটনাস্থল থেকে ১০টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে রামগড় ব্যাটালিয়ন জানিয়েছে। বিজিবি বলছে, চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্ত সুরক্ষা, আভিযানিক কার্যক্রম এবং চোরাচালান দমনে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন