প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহীর তানোর থানার পুলিশ বিশেষ অভিযানের মাধ্যমে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে। বুধবার (১১ নভেম্বর) সকালে আসামীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের পুলিশ স্কোটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।
বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর মামলায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো, কলমা ইউনিয়নের কুজিশহর গ্রামের কামরুল ইসলামের ছেলে রাবিক হোসেন (৩৩), নলপুকুরিয়া গ্রামের আলফাজের ছেলে সিদ্দিকুর রহমান (৪৫), সরনজাই ইউনিয়নের শুকদেবপুর গ্রামের মৃত ইদ্রিস আলমের ছেলে এন্তাজ আলী (৫০), কামারগাঁ ইউনিয়নের মালশিরা গ্রামের বজের মন্ডলের ছেলে হাবিল মন্ডল (৪৫), এবং চাঁন্দুড়িয়া ইউনিয়নের রাতৈল গ্রামের জামাল উদ্দিনের ছেলে নাঈম ইসলাম (২২)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা তানোর থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর আওতায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামী। মামলার নথিতে রাকিব ১২ নম্বর, সিদ্দিক ২২ নম্বর, এন্তাজ আলী ৩২ নম্বর, হাবিল মন্ডল ৩৩ নম্বর এবং নাঈম হোসেন ৩৪ নম্বর আসামী হিসেবে উল্লেখিত। স্থানীয়ভাবে তাদের আওয়ামী লীগ ও ছাত্র লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতভর বিশেষ অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন