প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতে রাজমিস্ত্রির কাজ করার উদ্দেশ্যে গিয়ে অবৈধভাবে দেশে ফেরার সময় দুর্গাপুর সীমান্ত থেকে তিন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধীন ভবানীপুর বিওপির টহল দল সীমান্তবর্তী ভবানীপুর এলাকা থেকে তাদের আটক করে।
আটক হওয়া যুবকদের মধ্যে রয়েছেন—মোহনগঞ্জ উপজেলার কুলপতাক গ্রামের প্রান্ত সরকার (২০) এবং খালিয়াজুরী উপজেলার শালডিঙ্গা গ্রামের নিউটন সরকার (২০)।
তাদের অবৈধভাবে ভারতে পারাপারের জন্য দায়ী দালাল হলেন দুর্গাপুর থানার ভরতপুর গ্রামের সিলভার সাংমা।
৩১ বিজিবি সূত্রে জানা যায়, দুই মাস আগে প্রান্ত ও নিউটন দালাল সিলভার সাংমাকে ৬ হাজার টাকা প্রদান করে অবৈধভাবে ভারতের কোচবিহারে গিয়েছিলেন এবং সেখানে রাজমিস্ত্রির কাজ করছিলেন। শনিবার সকালে সাড়ে ছয় হাজার টাকার চুক্তিতে একই দালালের মাধ্যমে দেশে ফেরার চেষ্টা করার সময় বেলা পৌনে ১২টার দিকে তাঁরা বিজিবির হাতে ধরা পড়েন।
আটক ব্যক্তিদের কাছ থেকে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি জানিয়েছেন, সীমান্ত আইন লঙ্ঘনের কারণে ওই তিনজনকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, এর আগে গত ৬ জুন মানবপাচারের অভিযোগে দালাল সিলভার সাংমা বিজিবির হাতে আটক হয়েছিল।
এমই
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন