প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বন্ধ করার নির্দেশ দেয়া একটি ‘অসময়ে প্রণীত ও অর্থহীন’ প্রস্তাবের জন্য কংগ্রেসের তীব্র সমালোচনা করেছেন।
ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে লিখেছেন, ‘সুতরাং, যখন আমি ইরানকে কোণঠাসা করে ফেলেছি, পতনের জন্য তারা প্রায় প্রস্তুত, আমাদের প্রায় সবকিছু দিতে রাজি হয়েছে এবং কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র ও তার প্রেসিডেন্ট, অর্থাৎ আমাকে, চরমভাবে সম্মান করছে। আর ঠিক তখনই মার্কিন সিনেট একটি অসময়োচিত ও অর্থহীন ‘ওয়ার পাওয়ারস অ্যাক্ট’ ভোটের সিদ্ধান্ত নেয়, যা বিশ্বের এক নম্বর সন্ত্রাস পৃষ্ঠপোষককে বলছে যে, আমি তাদের সাথে যা করছি তা মার্কিন যুক্তরাষ্ট্র পছন্দ করছে না এবং আমাকে অবশ্যই তা বন্ধ করতে হবে।’
‘চারজন পরাজিত রিপাবলিকান ডেমোক্র্যাটদের সাথে ভোট দিয়েছেন, এবং ইরান আমার লোকজনকে জিজ্ঞেস করেছে, ‘এর মানে কী?’ এই সিনেটররা আমার কাজকে আরও কঠিন করে তুলেছেন, কিন্তু আমি যেভাবেই হোক এটা সম্পন্ন করব, কারণ আমি সবসময়ই শেষ পর্যন্ত কাজটা করেই ফেলি।’ ট্রাম্প আরও বলেন।
মঙ্গলবার, মার্কিন সিনেট একটি প্রস্তাব পাস করে, যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হয় ইরানের বিরুদ্ধে তার সামরিক অভিযান বন্ধ করতে, অথবা পরবর্তী যেকোনো পদক্ষেপ নেয়ার আগে কংগ্রেসের অনুমোদন নিতে আহ্বান জানানো হয়েছে।
সিনেটে ৫০-৪৮ ভোটে প্রস্তাবটি পাস হয়, যা এই মাসের শুরুতে প্রতিনিধি পরিষদে অনুমোদিত হয়েছিল।
সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও, চারজন রক্ষণশীল সদস্য দলমত পরিবর্তন করে প্রস্তাবটি অনুমোদন করেছেন।
এই ভোটের মাধ্যমে প্রথমবারের মতো কংগ্রেসের উভয় কক্ষে যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত একটি প্রস্তাব সফলভাবে পাস হলো। কিন্তু এই প্রচেষ্টাটি মূলত প্রতীকী এবং এটি আইনে পরিণত হবে বলে আশা করা যায় না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন