প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বড় ব্যবধানে পরাজিত হলেও, শেষ ম্যাচে ব্যাট হাতে ভালো পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হয়েছেন বাংলাদেশের শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার। আইসিসির সর্বশেষ নারী ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে উভয়ের অবস্থান উন্নত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদে দেখা যায়, শারমিন পাঁচ ধাপ এগিয়ে ২৫তম স্থানে পৌঁছেছেন। অন্যদিকে, স্বর্ণা ১৬ ধাপ উন্নতি করে বর্তমানে যৌথভাবে ৮৬তম স্থানে রয়েছেন।
ব্রিসবেনে সিরিজের শেষ ম্যাচে শারমিন ৯৩ বলে ৫০ রান সংগ্রহ করেন। স্বর্ণা ৭১ বলে ৫৪ রান করেন। তবে, তাদের লড়াকু ইনিংস বাংলাদেশকে হার থেকে রক্ষা করতে পারেনি। অস্ট্রেলিয়া ম্যাচটি ৯ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নেয়।
ম্যাচে অস্ট্রেলিয়ার এলিস পেরি ও অ্যানাবেল সাদারল্যান্ডও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন। পেরি অপরাজিত ৬৫ রান করেন এবং সাদারল্যান্ড অপরাজিত ৭৪ রান করেন। র্যাঙ্কিংয়ে চার ধাপ উন্নতি করে ক্যারিয়ার সেরা ১৩তম স্থানে পৌঁছেছেন সাদারল্যান্ড। পেরি এক ধাপ উন্নতি করে নবম স্থানে রয়েছেন।
নারী ওয়ানডে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানটি ধরে রেখেছেন ভারতের স্মৃতি মান্ধানা। বোলারদের মধ্যে অস্ট্রেলিয়ার অ্যালানা কিং এবং অলরাউন্ডারদের তালিকায় অ্যাশ গার্ডনার শীর্ষে অবস্থান করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন