প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ : ডেঙ্গু প্রতিরোধের উদ্দেশ্যে ৪শ’ পরিবারের মাঝে মশারি বিতরণ করা হয়েছে। আজ বুধবার, দুটি পৃথক অনুষ্ঠানে দরিদ্র জনগণের মধ্যে এই মশারি বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের সহযোগিতায় আজ সকালে নগরীর ২৭নং ওয়ার্ড অফিসে ৩শ’ পরিবারের মধ্যে মশারি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, "ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে কেসিসি নগরীতে বহুমুখী কার্যক্রম পরিচালনা করছে। ফলে সড়ক সংলগ্ন বড় বড় ড্রেনগুলিতে মশার উপস্থিতি নেই বললেই চলে।" তিনি আরও উল্লেখ করেন, "যদি বাড়ি, অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশ পরিচ্ছন্ন রাখা যায়, তাহলে ডেঙ্গু জ¦রের প্রকোপ কমে আসবে।"
কেসিসি প্রশাসক আশা প্রকাশ করেন যে, প্রধানমন্ত্রী ঘোষিত ৩ মাসের পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়িত হলে পরিস্থিতির উন্নতি হবে। তিনি রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি জনগণকে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুরভী বিশ্বাস, সাবেক কাউন্সিলর মো. শমসের আলী মিন্টু ও মাজেদা খাতুন, সমাজসেবক মহিবুল্লাহ শামীম, শীতলা বাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুজিত সাহা এবং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা অমিত কান্তি ঘোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্বাস্থ্যসেবা ও মানবিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংস্থা ‘হাসিমুখ ফাউন্ডেশনের’ উদ্যোগে দুপুরে নগরীর দৌলতপুরস্থ শহিদ জিয়া কলেজ অডিটরিয়ামে ১শ’ দরিদ্র পরিবারের মাঝে মশারি বিতরণ করা হয়।
কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, "কেসিসি নগরীর ৮টি রেড জোনে ৮টি ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে।" তিনি আরও জানান, "খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক ডেঙ্গু ইউনিট চালু করা হয়েছে। প্রয়োজনে মেডিকেল কলেজ হাসপাতালের উম্মুক্ত জায়গায় বৃহৎ পরিসরে মেডিকেল ক্যাম্প স্থাপন এবং ভ্রাম্যমাণ চিকিৎসা টীম গঠনের পরিকল্পনা রয়েছে।"
‘হাসিমুখ ফাউন্ডেশনে’র সভাপতি সৈয়দ নওসুদুজ্জামান পল্টু’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. তারিকুল ইসলাম, সমাজসেবক প্রকৌশলী শাহীর হোসেন জাম্বু, দারুল হুদা জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা আবুল কাশেম, ২ নং ওয়ার্ডের নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক চমন আক্তার প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্চিতা দে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন