প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। তিনি অভিযোগ করেন যে, বিএনপি জামায়াতে ইসলামীকে ঠেকানোর জন্য আওয়ামী লীগের সাথে সমঝোতা করেছিল। এই কারণে বিএনপি এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারছে না।
শনিবার দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলের পূর্বে আয়োজিত সমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি এসব মন্তব্য করেন।
জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে সাদিক কায়েম বলেন, এই ঐক্য প্রতিষ্ঠার জন্য বিএনপিকে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায়, বিএনপির জন্য ভবিষ্যতে আরও কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে।
সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও মাওলানা ইয়াছিন আরাফাত উপস্থিত ছিলেন।
এছাড়া, ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের শুরা ও কর্মপরিষদের সদস্যসহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতারা সমাবেশে অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন