প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার দুপুরে (১৩ জুন) সারাদেশের অন্যান্য স্থানের সাথে একযোগে শরণখোলায় সরকারিভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
শরণখোলা উপজেলার শিশু পার্কে বৃক্ষরোপণের সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রান্ত) অর্পিতা হালদার, উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শরণখোলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম কবির, সাধারণ সম্পাদক মোস্তফা আমীন, উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল হাই, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাসিবুল ইসলাম মনি, উপ-সহকারী কর্মকর্তা আব্দুল হামিদ এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
বক্তারা অনুষ্ঠানটিতে বলেন, আগামী প্রজন্মকে নিরাপদ পৃথিবী উপহার দেওয়ার লক্ষ্যে এবং সবুজ বনায়ন গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রীর এই কর্মসূচির সফল বাস্তবায়ন জরুরি। তারা সবাইকে বেশি করে বৃক্ষরোপণ করতে এবং তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালনের আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন