প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার হামলার ফলে অন্তত আটজন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন। হামলার ফলে দুটি শপিং সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১০ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শুক্রবার (১৬ অক্টোবর) সংঘটিত ওই হামলায় ইউক্রেনের অন্তত নয়টি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে।
পূর্বাঞ্চলীয় শহর খারকিভের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানিয়েছেন, হামলার ফলে তিনটি জেলায় ৭১ বছর বয়সী এক নারী ও ৫৮ বছর বয়সী এক পুরুষ নিহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন আরও ১২ জন।
দোনেৎস্ক অঞ্চলের ক্রামাতোরস্কে দুজন এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে আরও দুজন নিহত হয়েছেন।
পোল্যান্ডের সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় ভোলিন অঞ্চলের গভর্নর রোমান রোমানিউক জানিয়েছেন, একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় ড্রোন হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কিয়েভ থেকে পোল্যান্ডমুখী কোভেল শহরে একটি কাস্টমস টার্মিনালে ড্রোনের আঘাতে অন্তত ১০টি ট্রাকে আগুন ধরে যায়।
আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দ্র কোভাল জানিয়েছেন, রিভনে ড্রোন হামলায় একটি বড় শপিং সেন্টারসহ বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।
ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার হামলার পর শুক্রবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়া ১০ লাখের বেশি মানুষের কাছে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।
তিনি আরও জানান, ভোলিন অঞ্চলে প্রায় ৩ লাখ ৭০ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছিল; এর মধ্যে অন্তত ১ লাখ পরিবারের কাছে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন