প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনার জেলখানা ঘাটের ভৈরব নদে একটি ফেরি ও যাত্রীবাহী ট্রলারের সংঘর্ষের ফলে মো. রাকিব খান (২৮) নামের এক মেকআপ আর্টিস্ট নিখোঁজ রয়েছেন। এই দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে।
রাত সাড়ে ৯টা থেকে উদ্ধার অভিযান শুরু হলেও, এ রিপোর্ট লেখা পর্যন্ত রাকিবের সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন তার বন্ধু সজিব।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে জেলখানা ঘাট থেকে প্রায় ৩০-৩৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সেনেরবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। নদের মাঝামাঝি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ফেরির সঙ্গে ট্রলাটির সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের ফলে ট্রলারটি ডুবে যায়।
সংঘর্ষের পর ফেরিটি থামিয়ে দেওয়া হয়।
ট্রলারডুবির পর অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। খবর পাওয়ার পর স্থানীয় মাঝিরা নৌকা নিয়ে উদ্ধারকাজে অংশ নেন। পরে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন।
এক পর্যায়ে রাকিব নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত করা হয়।
রূপসা নৌ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। স্থানীয় ডুবুরিদের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরিদলও উদ্ধার অভিযানে যোগ দেয়। প্রথম দিকে কোনো নিখোঁজ ব্যক্তির বিষয়ে তথ্য পাওয়া যায়নি। পরে রাকিব নিখোঁজ থাকার বিষয়টি জানা যায়।
এদিকে, ‘খুলনা ওয়েদার ফোরকাস্ট টিম’ নামের একটি ফেসবুক পেজে মঙ্গলবার রাতে দেওয়া এক পোস্টে রাকিব নিখোঁজ থাকার বিষয়টি জানানো হয়। পোস্টে উল্লেখ করা হয়, জেলখানা ঘাটে ডুবে যাওয়া ট্রলারে ছিলেন রাকিব’স মেকওভার-এর রাকিব। তিনি সাঁতার জানেন না এবং দুর্ঘটনার পর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না। তার সন্ধানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে খোঁজ নেওয়া হয়েছে বলেও পোস্টে উল্লেখ করা হয়। নিখোঁজ রাকিবের বন্ধু সজিবের সঙ্গে ০১৮৭৭-৯৩০৩৯ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. মাসুদ সরদার বলেন, ‘মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে যায়। তারা উদ্ধারকাজে অংশ নেয়। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরে একজন নিখোঁজ থাকার বিষয়টি জানা যায়। খুলনার ফায়ার সার্ভিসের পাশাপাশি নড়াইল থেকে আসা একটি ডুবুরি দলও উদ্ধার অভিযানে অংশ নেয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন