প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কক্সবাজার জেলা শাখা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, যেন পার্বত্য চট্টগ্রামকে ঘিরে যেকোনো বিদেশি ষড়যন্ত্র ও জাতীয় নিরাপত্তার সম্ভাব্য হুমকি মোকাবিলা করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় কার্যকর ও দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করে। এ উদ্দেশ্যে, দলটির নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রামের প্রয়োজনীয় স্থানে পুনরায় সেনা ক্যাম্প স্থাপনের দাবি করেছেন।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেলে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা কার্যনির্বাহী পরিষদের মাসিক সভায় নেতৃবৃন্দ এসব বক্তব্য তুলে ধরেন। সভায় বক্তারা উল্লেখ করেন, ইসলাম ও দেশবিরোধী কোনো অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। তারা আরও বলেন, যেকোনো গভীর ষড়যন্ত্র সাহস, প্রজ্ঞা ও দূরদর্শিতার সঙ্গে মোকাবিলা করতে হবে। জাতীয় স্বার্থ ও নিরাপত্তার প্রশ্নে সরকারকে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলেও দাবি জানান বক্তারা।
জেলা ভারপ্রাপ্ত আমীর মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের কার্যক্রম জেলাব্যাপী আরও সুশৃঙ্খল, গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এসব সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় স্বাগত বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, এবং জেলা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা কারী আশরাফুল মতিন মোহাম্মদ আসেমের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। আলোচনা পর্বে অংশগ্রহণ করেন জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা খালেদ সাইফী, অর্থ সম্পাদক মাওলানা জামাল হোছাইন ছিদ্দিকী, সহ-দফতর সম্পাদক মাওলানা যায়নুল আবেদীন, সমাজকল্যাণ সম্পাদক হাফেজ মোহাম্মদ সালেম, যুববিষয়ক সম্পাদক মাওলানা মুফতি ইউছুফ মক্কী, ছাত্রবিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ দিদারুল আলম এবং ইসলামী যুবসমাজের নেতা সিরাজুল মোস্তফা প্রমুখ।
সভায় জেলা প্রচার সম্পাদক মাওলানা হাফেজ শওকত আলী বিদেশে যাওয়ার কারণে, তাঁর স্থলে জেলা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা কারী আশরাফুল মতিন মোহাম্মদ আসেমকে প্রচার সম্পাদকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। এর ফলে তিনি জেলা নেজামে ইসলাম পার্টির প্রচার ও সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব বলেন, নেজামে ইসলাম পার্টি প্রখ্যাত বুযুর্গানে দ্বীনের তাকওয়া ও ইখলাসের ভিত্তিতে প্রতিষ্ঠিত একটি মকবুল কাফেলা। তিনি উল্লেখ করেন, ঈমানি চেতনার এই দীপ্ত মশাল কখনো নিভে যাবে না। হাজারো প্রতিকূলতা অতিক্রম করে আকাবির-আসলাফের রেখে যাওয়া হকের পতাকাবাহী এই কাফেলা আলোকিত গন্তব্যের দিকে এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, ঈমানি চেতনা ও তাকওয়ার গুণাবলি ধারণ করে ইখলাসের সঙ্গে প্রত্যেক দায়িত্বশীল ও সদস্যকে সাংগঠনিক কর্মকাণ্ডে আত্মনিয়োগ করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন