প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি এস এম জাহাঙ্গীর আলমের হত্যার ঘটনায় মিঠামইন থানা পুলিশ তিনজনকে আটক করেছে। এ সময় উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতিও।
পুলিশ সূত্রে জানা যায়, ১৫ জুলাই ২০২৬ তারিখে রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে মিঠামইন সদর বেড়িবাঁধ এলাকার সামনে অবস্থিত নিজ বাসভবনে এস এম জাহাঙ্গীর আলম এবং তাঁর সঙ্গী হাদিসের ওপর ধারালো অস্ত্র দিয়েছিল হামলা। এর ফলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এস এম জাহাঙ্গীর আলম মারা যান।
এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ মো. হেলাল (২৫), মো. মহিন উদ্দিন (৩২) এবং মো. শাকিল হোসেন ওরফে শাহীন (২৫)-কে আটক করেছে। পুলিশ জানিয়েছে, আটককৃতদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, আটক তিনজনকে থানার হেফাজতে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং অন্য কেউ এতে জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, এস এম জাহাঙ্গীর আলম মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর হত্যাকাণ্ডে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন