প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজাই জানিয়েছেন, খুব শিগগিরই হরমুজ প্রণালির বাইরে একটি নতুন ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ ঘোষণা করবে ইরান।
রোববার (৬ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রায়ত্ত প্রেস টিভির একটি সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান, যেখানে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব হিসেবে তিনি কথা বলেন।
মহসেন রেজাই, যিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা আলী খামেনির সামরিক উপদেষ্টা, উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র যেখান থেকে নৌ অবরোধ শুরু করেছে, সেখান থেকেই নতুন নিয়ন্ত্রিত অঞ্চলটি শুরু হবে। এই অঞ্চলটি উপসাগরের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকবে।
তিনি সতর্ক করে দিয়ে বলেন, নতুন এ নিয়ন্ত্রিত অঞ্চলে যদি কোনো জাহাজ প্রবেশ করে, তবে সেটিকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
এছাড়া, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য একটি নতুন আন্তর্জাতিক করিডর নির্ধারণ করা হয়েছে। মহসেন রেজাই জানান, এই করিডরটি ওমানের সঙ্গে আলোচনা করে ঠিক করা হয়েছে।
তিনি বলেন, ‘নতুন করিডরটি পরিচালনা করবে ইরান। ওমানের ভাইদের সঙ্গে আলোচনা করেই এটা নির্ধারণ করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে ঘোষণা আসবে।’
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর পর থেকেই তেহরান হরমুজ প্রণালি বন্ধ রেখেছে। বিশ্বের মোট জ্বালানি তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এই পথ দিয়ে পরিবহণ করা হয়, যা জ্বালানির বাজারে প্রভাব ফেলেছে এবং দাম বেড়ে গেছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালির নাম পালটে ফেলার পরিকল্পনা করছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তিনি প্রণালিটির নাম পালটে নিজের নামে অর্থাৎ, ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান।
সূত্র: আলজাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন