প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর দারুসসালাম থানা এলাকায় পারিবারিক কলহের জেরে বাবার মারধরে আহত দুই মাস বয়সী শিশু সাবিহা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।ঘটনার পর থেকে শিশুটির বাবা হৃদয় খান পলাতক রয়েছেন। তাদের গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার বহেরাতলা গ্রামে অবস্থিত। মিরপুরের মাজার রোড এলাকার গৈদ্দারটেকের একটি ভাড়া বাসায় তারা বসবাস করতেন।হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
জানা যায়, প্রায় দেড় বছর আগে হৃদয় খানের সঙ্গে প্রেমঘটিত সম্পর্কের মাধ্যমে বিয়ে হয় লাবণী আক্তার জান্নাতীর। হৃদয় একটি বিরিয়ানির দোকানে কাজ করতেন। তাদের দাম্পত্য জীবনের একমাত্র সন্তান ছিল সাবিহা।
শিশুটির মা লাবণী আক্তার জানান, পারিবারিক মনোমালিন্যের কারণে ঘটনার দিন সকাল ৭টার দিকে হৃদয় তার দুই মাসের শিশুসন্তানকে মারধর ও গলা টিপে আহত করেন।
এরপর ঘরে থাকা পাঁচ শ টাকা নিয়ে তিনি পালিয়ে যান। শিশুটির গলা ও গালে আঘাতের চিহ্ন ছিল। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ চিকিৎসার পর আজ দুপুরে শিশুটির মৃত্যু ঘটে।লাবণী আক্তার আরো বলেন, হৃদয় মাঝে মাঝে শিশুটিকে মেরে ফেলার হুমকি দিতেন এবং হঠাৎ করেই অনেক কিছু ভুলে যেতেন।ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন