প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার গেজেটভুক্ত সদর দপ্তরের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস.এম হুমায়ুন কবির। বৃহস্পতিবার সকালে দক্ষিণ গফরগাঁও উপজেলার প্রাচীন জনপদ কান্দিপাড়া বাজার সংলগ্ন নয়াবাড়ি মৌজা পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনারের ইতিবাচক আশ্বাসে উল্লাসে মেতে উঠেন আট ইউনিয়নের মানুষ।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. ইউসুফ, সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনিসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা।
বিভাগীয় কমিশনার বলেন, "আপনাদের দাবি ও area's বাস্তবতা আমি নিজ চোখে দেখেছি। সরকারি গেজেট, জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দক্ষিণ গফরগাঁও উপজেলা স্থাপনের কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হবে।"
বিভাগীয় কমিশনার আসার খবরে ভোর থেকেই নয়াবাড়ি মাঠে জড়ো হন দক্ষিণ গফরগাঁওয়ের ৮টি ইউনিয়নের হাজার হাজার মানুষ। হাতে ছিল 'গেজেট হইছে যেইখানে, উপজেলা হবে সেইখানে' লেখা ব্যানার-ফেস্টুন। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা বিভাগীয় কমিশনারের কাছে তাদের দীর্ঘদিনের দাবি তুলে ধরেন।
স্থানীয়রা বলেন, "গেজেট অনুযায়ী ইউনিয়নের জে এলভুক্ত ১৪৩ নং নয়াবাড়ি মৌজায় উপজেলা সদর দপ্তর হলে ৮ ইউনিয়নের ৩ লক্ষাধিক মানুষ সহজেই প্রশাসনিক সেবা পাবেন। নয়াবাড়ি মৌজা দক্ষিণ গফরগাঁওয়ের প্রাণকেন্দ্র। এখানে সদর দপ্তর হলে আটটি ইউনিয়নের মানুষ সমান দূরত্বে সেবা পাবে। বর্তমানে গফরগাঁও সদরে কাজের জন্য যেতে যে ভোগান্তি হয়, তা থেকে মুক্তি মিলবে।"
এসময় আরও উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইসহাক, সাবেক সাংগঠনিক সম্পাদক এ.কে.এম আনছারউদ্দিন, গফরগাঁও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, বিএনপি নেতা আব্দুস ছালাম বেপারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পেশাজীবি, নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার দক্ষিণ গফরগাঁওবাসী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন