প্রিন্ট এর তারিখঃ ৬ই নভেম্বর, ২০২৬ইং; ০২:২৩ এম || প্রকাশের তারিখঃ ৪ই নভেম্বর, ২০২৬ইং; ০৬:২৮ পি.এম
বালিয়াকান্দিতে ৮০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে পুলিশ
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আনোয়ার হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) বালিয়াকান্দি উপজেলার সোনাপুর (ত্রিলোচনপুর) গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে বালিয়াকান্দি থানার এসআই (নিরস্ত্র) ইদ্রিস আলীর নেতৃত্বে এএসআই মোঃ ওবাইদুল হক, এএসআই আমজাদ হোসেন ও সঙ্গীয় ফোর্সের সদস্য আরিফুল ইসলাম অভিযান পরিচালনা করেন। এ সময় আনোয়ার হোসেনের কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"