প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙ্গামাটি, ১৯ আগস্ট, ২০২৬ : জেলায় আজ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি সমাবেশ ও একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে রাঙ্গামাটি পৌরসভার উন্মুক্ত মঞ্চে আয়োজিত করা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. মামুনুর রশীদ মামুন।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম তালুকদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আবু নাসেরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে জেলার বিএনপির সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক মো. বেলাল হোসেন সাকু প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সমাবেশ শেষে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন নিউ কোর্ট বিল্ডিং মার্কেট পর্যন্ত একটি র্যালি অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন