প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকার গণঅভ্যুত্থানকে ধারণ করে এবং সেই গণঅভ্যুত্থানের স্পিরিট মানুষদের মধ্যে ছড়িয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি জানান, এই বিষয়টিকে যথাযোগ্য মর্যাদা দিয়ে পালন করা হবে। শুধু পালন করাই নয়, জাহেদ উর রহমান বলেন, "আমরা যে কথাটা রিপিট করার চেষ্টা করছি, গণঅভ্যুত্থান যে স্পিরিটের কারণে হয়েছে, সেই স্পিরিট আমরা মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই।"
মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেছেন। জাহেদ উর রহমান জানান, গণঅভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে মূল কর্মসূচিগুলো অনুষ্ঠিত হবে সংস্কৃতি ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে। পরে ব্রিফিংয়ে সেগুলো জানানো হবে।
তিনি আরো জানান, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উদ্যোগে ১৬ জুলাই সকালে রায়েরবাজারে জুলাই শহীদদের কবরের পাশে দোয়া মোনাজাত এবং ফাতেহা পাঠ হবে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ‘রেজিস্ট্যান্স ডে’ উদযাপন করা হবে। এর সঙ্গে মাদ্রাসা শিক্ষার্থীদের ‘রেজিস্ট্যান্স ডে’ উদযাপন এবং ৫ আগস্টে জুলাই যোদ্ধা ও জুলাই শহীদ পরিবারগুলোর সংবর্ধনা আয়োজন করা হবে।
তিনি উল্লেখ করেন, ১৫ তারিখে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। ওইদিন ইউনিভার্সিটিতে ছাত্রলীগ হামলে পড়েছিল শিক্ষার্থীদের ওপরে এবং অনেক নারী শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছিলেন। এরপর ১৬ তারিখ আবু সাঈদ শহীদ হয়েছিলেন।
জাহেদ উর রহমান বলেন, গণঅভ্যুত্থানে বিএনপির একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী শুরু থেকেই এই ঘটনাটিতে জড়িত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন