প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জিতে ইতিহাসের দরজা খুলেছে বাংলাদেশ। এই জয়ের ফলে সামনে সিরিজ জয়ের হাতছানি দেখা যাচ্ছে।
মেহেদী হাসান মিরাজ এখন সেই স্বপ্নে বিভোর। তার নজর এখন দ্বিতীয় টেস্টে, যেখানে যদি জিততে পারে বাংলাদেশ, তাহলে অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে ধবলধোলাই করতে পারবে। এমনকি নিশ্চিতভাবে ম্যাচটি ড্র হলেও সিরিজ জয়ের লক্ষ্যে যাবে।
কিন্তু, ডারউইন টেস্টের জয় নিয়ে বেশি আত্মতুষ্টিতে না ভুগে সচেতনভাবে ম্যাকাই টেস্টের চ্যালেঞ্জে মনোযোগ দিতে চান মিরাজ।
আইসিসিকে বাংলাদেশ দলের এই অলরাউন্ডার বলেছেন, ‘অবশ্যই আমরা সেভাবেই ভাবছি (সিরিজ জেতার কথা) এবং যে পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে চলেছি, সেটিতেই মনোযোগ ধরে রাখতে চায়। প্রথম ম্যাচ জেতার পর আমাদের সামনে আরো বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কিন্তু টেস্ট ম্যাচ জেতা কখনোই সহজ নয়। এই মুহূর্তে আমরা আমাদের এই ছন্দটা ধরে রাখতে চাই।’
ডারউইন টেস্টে বাংলাদেশের জয়ে বড় অবদান রেখেছেন মিরাজ। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অর্ধশতক করার পর, বল হাতে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি।
মিরাজের সঙ্গে ম্যাচে দারুণ পারফরম্যান্স করেছে হাসান মাহমুদ ও তানজিদ হাসান। হাসান প্রথম ইনিংসে ৬ উইকেটসহ মোট ৯ উইকেট দখল করেন। অন্যদিকে, তানজিদ দুর্দান্ত এক সেঞ্চুরি উপহার দিয়েছেন।
কিন্তু, এই টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে তারা মাত্র ৫৪ রানে অলআউট হয়। হতাশাজনক পারফরমেন্সের পরও দলের ওপর বিশ্বাস হারায়নি ম্যানেজমেন্ট।
কঠিন সময়ে দলের কাছ থেকে পাওয়া সমর্থনের কথা জানিয়ে মিরাজ বলেন, ‘আমি যখন বাজে সময় পার করছিলাম, তখন আমাদের দলের ম্যানেজার নাফিস ইকবাল আমাকে এই কন্ডিশনে কীভাবে খেলতে হবে, সেটি নিয়ে অনেক উৎসাহ দিয়েছেন।’
মিরাজ আরো বলেন, ‘মানসিকভাবে আমি খুব খুশি ছিলাম এবং তার সঙ্গে অনেক কথা বলেছি। এক পর্যায়ে তিনি নেটে আমাকে বোলিংও করেছেন।’
স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের কথাও উল্লেখ করেছেন মিরাজ। তার মতে, প্রস্তুতি ম্যাচের পর দলের খেলোয়াড়দের বিশ্বাস ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মুশতাক।
মিরাজ বলেছেন, ‘আমি মুশতাক আহমেদের কথাও বলতে চাই। আমরা প্রস্তুতি ম্যাচে হেরে যাওয়ার পর তিনি প্রত্যেক খেলোয়াড়ের কাছে গিয়ে বলেছিলেন, ‘বিশ্বাস রাখো। তুমি যদি বিশ্বাস করো, তাহলে জেতা সম্ভব। বিশ্বাস তোমাকে অনেক দূর নিয়ে যেতে পারে।’ সেই ছোট ছোট বিষয় থেকেই আমরা বিশ্বাস করতে শুরু করেছিলাম। আর আজ আপনারা সবাই এর ফল দেখতে পাচ্ছেন।’
অস্ট্রেলিয়াকে ধবলধোলাই করতে পারলে বাংলাদেশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে আসবে। একইসাথে, প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা জোরালো হবে।
ম্যাকাইয়ে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন