প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর মহাযজ্ঞ শুরু হয়ে গেছে। এই আসরে প্রতিবারের মতো এবারও ব্রাজিল অংশ নিয়েছে। রাত পোহালেই বিশ্বকাপ ফুটবলের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে ফেভারিট দলটি। তাই প্রিয় দলের খেলা উপভোগ করার পাশাপাশি ব্রাজিলের বিশ্বখ্যাত ৩টি হিট গান নিয়েও মেতে উঠতে পারেন।
দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ রাষ্ট্র হিসেবে পরিচিত ব্রাজিল। এটি জনসংখ্যা ও ভৌগোলিক আয়তনের ক্ষেত্রে বিশ্বে পঞ্চম বৃহত্তম দেশ। ব্রাজিলে নানা জাত, ঐতিহ্য, এবং সাম্বা নৃত্যের সৌন্দর্য ছাড়া বিশ্বখ্যাত দুর্দান্ত সুরের জাদুও রয়েছে।
ব্রাজিলের নাম সামনে আসলেই ফুটবল প্রসঙ্গ চলে আসে। ফিফা বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিল সবচেয়ে সফলতম দল। তারা পাঁচবার (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২) বিশ্বকাপ জিতে নিয়েছে, এবং এই রেকর্ড এখনও কোনো দল স্পর্শ করতে পারেনি।
ফুটবলের জন্ম ইংল্যান্ড হলেও ব্রাজিলিয়ানরা তাদের শৈল্পিক খেলা, ছন্দ এবং অসাধারণ নৈপুণ্যের মাধ্যমে ফুটবলকে একটি নান্দনিক রূপ দিয়েছে। এজন্য ব্রাজিলকে ফুটবলের দেশ বলা হয়।
আপনি জানলে অবাক হবেন, আধুনিক ফুটবল প্রসঙ্গে একটি সুপ্রসিদ্ধ এবং বিখ্যাত ইংরেজি প্রবাদের কথাও চলে আসে। সেটি হচ্ছে ‘দ্য ইংলিশ ইনভেন্টেড ইট, দ্য ব্রাজিলিয়ানস পারফেক্টেড ইট’, যার বাংলা অর্থ — ‘ইংরেজরা এর আবিষ্কার করেছে, আর ব্রাজিলিয়ানরা একে নিখুঁত করেছে।’
এ কারণে খেলার নৈপুণ্য, ন্যায়বোধ ও সৌন্দর্য যারা পছন্দ করেন, তাদের বেশিরভাগই ব্রাজিল দলকে সমর্থন করেন। বিশ্বকাপ ফুটবলে শুধু ব্রাজিলরাই তাদের দেশকে সমর্থন করে না, দেশের বাইরেও ব্রাজিলের প্রচুর সাপোর্টার রয়েছে। বাংলাদেশেও এ দলের অনেক সমর্থক রয়েছে।
তাহলে বিশ্বকাপ ফুটবল খেলায় ব্রাজিল দলকে সমর্থন করুন বা না করুন, দেশটির ঐতিহ্য ও মোহনীয় সুর সম্পর্কে ধারণা পেতে আজকের বিশেষ আয়োজনে ব্রাজিল দেশের পুরনো ও নতুন ধারার জনপ্রিয় ৩টি গান নিয়ে কিছু তথ্য জানা যাক।
বিশ্বকাপের এ মৌসুমে পরিবার ও প্রিয়জনদের সাথে খেলা উপভোগ করতে গিয়ে আসুন জেনে নিই, ব্রাজিলের জনপ্রিয় ৩টি গান-
১। Aquarela do Brasil: ১৯৩৯ সালের বিখ্যাত গানটি সুর করেছেন ব্রাজিলীয় সুরকার আরি বারোসোর। যে গান থেকে ২০১৪ সালের ফিফা বিশ্বকাপে গানটির নতুন সংস্করণ প্রকাশ করা হয় যার নাম To Brazil! নতুন গানের সংস্করণটিতে কণ্ঠ দিয়েছেন Vengaboys।
২। Asa Branca: ‘আসা ব্রাঙ্কা’ হলো ১৯৪৮ সালে লুইজ গনজাগা (Luiz Gonzaga) এবং হাম্বারতো টেক্সেইরা (Humberto Teixeira) রচিত ও সুরারোপিত একটি অত্যন্ত জনপ্রিয় ব্রাজিলীয় লোকসংগীত যা বাইয়াও ঘরানার। এই পুরনো গানটি ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় খরা-কবলিত অঞ্চলের এক কৃষকের কষ্টের গল্প এবং তার প্রিয়তমার প্রতি ভালোবাসার আবেগকে কেন্দ্র করে তৈরি।
৩। Daqui Pra Sempre: বর্তমান সময়ে ব্রাজিলের জনপ্রিয় গানের শীর্ষে রয়েছে Daqui Pra Sempre (চিরকালের জন্য) গানটি। ২০২৩ সালে মুক্তি পাওয়া গানটি ব্রাজিলের বিলবোর্ড হট ১০০ এবং স্পটিফাই ব্রাজিলের শীর্ষ তালিকায় জায়গা করে নেয়। এই গানটি গেয়েছেন ব্রাজিলের জনপ্রিয় সংগীতশিল্পী ম্যানু বাতিদাঁও (Manu Bahtidão) এবং সিমোন মেন্দেস (Simone Mendes)। ইউটিউবে এই গানের ভিউ সংখ্যা ৫৪৭ মিলিয়নেরও বেশি ছাড়িয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন