প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুর মহানগরীর আদালতে একটি মামলার সাক্ষ্য দিতে যাওয়ার পথে আন্দোলনকারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাকাওয়াত হোসেন ইমতিয়াজ। হামলাকারীরা তার মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়।
এই ঘটনা ঘটে সোমবার (২ নভেম্বর) সকালে শিল্পাঞ্চল গাজীপুর জেলার কোনাবাড়ীর বাইমাইল সাইনবোর্ড এলাকায়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় এসআই মো. শাকাওয়াতকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান এবং পরে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়।
মির্জাপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে শাকাওয়াত হোসেন ইমতিয়াজ গাজীপুর মহানগরীর আদালতে একটি মামলার সাক্ষ্য দিতে মোটরসাইকেল নিয়ে মির্জাপুর থানা থেকে যাচ্ছিলেন। সাড়ে ১১টার দিকে তার মোটরসাইকেলটি কোনাবাড়ীর বাইমাইল সাইনবোর্ড এলাকায় পৌঁছালে আন্দোলনরত শ্রমিকরা তার ওপর হামলা চালায় এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। প্রাণ বাঁচাতে তিনি পাম্পের একটি দোকানে আশ্রয় নিতে গেলে সেখানেও আন্দোলনকারীদের কয়েকজন পুলিশকে মারধর করতে শুরু করে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কোনাবাড়ী একটি হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশের সহায়তায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এবং ডিউটি অফিসার মো. তৌহিদ জানান, গাজীপুর আদালতে একটি মামলার সাক্ষ্য দিতে যাওয়ার পথে আন্দোলনকারীরা পুলিশ অফিসার ইমতিয়াজের ওপর হামলা এবং তা মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে। আহত পুলিশ অফিসারকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি শংকা মুক্ত। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন