প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে দুটি হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে একটি ছোট বিমানবন্দরের নিকটবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবরটি প্রকাশ করেছে বিবিসি।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ম্যাকমিনভিল মিউনিসিপ্যাল বিমানবন্দরের কাছে রবিনসন আর২২ এবং এয়ারবাসের একটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর, উভয় হেলিকপ্টারই মহাসড়কের পাশে একটি খোলা মাঠে বিধ্বস্ত হয়।
নিহতদের মধ্যে একজন ২২ বছর বয়সী ফ্লাইট প্রশিক্ষক ছিলেন। তার সঙ্গে একই হেলিকপ্টারে ছিলেন যুক্তরাজ্যের এক শিক্ষানবিশ পাইলট। অন্য হেলিকপ্টারে থাকা একমাত্র আরোহীও প্রাণ হারিয়েছেন।
কর্তৃপক্ষ জানায়, রবিনসন আর২২ হেলিকপ্টারে থাকা ফ্লাইট প্রশিক্ষকের নাম ম্যাডি আসবো। তবে যুক্তরাজ্যের শিক্ষানবিশ পাইলটের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তার স্বজনদের দুর্ঘটনার বিষয়ে জানাতে কনস্যুলেট ও এফবিআইয়ের সঙ্গে কর্তৃপক্ষ কাজ করছে।
অন্য হেলিকপ্টারটির একমাত্র আরোহীর নাম টাইলার ডেলেন স্টারডেভ্যান্ট (৩৮)। তিনি ওরেগনের নিউবার্গ এলাকার বাসিন্দা ছিলেন।
এ দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করেছে।
বিবিসি জানায়, দুর্ঘটনার বিষয়ে মন্তব্য জানতে এফএএর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
দুর্ঘটনাকবলিত একটি হেলিকপ্টার পরিচালনা করছিল জেরি ট্রিম্বল হেলিকপ্টারস নামের একটি ফ্লাইট প্রশিক্ষণ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির অবস্থান ম্যাকমিনভিল মিউনিসিপ্যাল বিমানবন্দরে।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, তাদের একটি হেলিকপ্টার দুর্ঘটনায় জড়িত হওয়ায় তারা গভীরভাবে শোকাহত। তারা তদন্তকারীদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে।
এদিকে, উদ্ধার ও তদন্ত কার্যক্রম চলাকালে স্থানীয় কর্তৃপক্ষ সাধারণ মানুষকে দুর্ঘটনাস্থল এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন