প্রিন্ট এর তারিখঃ ২৮শে অক্টোবর, ২০২৬ইং; ০৯:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ ১ই সেপ্টেম্বর, ২০২৬ইং; ০২:৪৭ পি.এম
রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল
কুড়িগ্রামের কৃতি সন্তান, রাকসুর সাবেক ভিপি ও বিএনপির সিনিয়র নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব প্রদান করায় কুড়িগ্রামে আনন্দ মিছিল করেছে জেলা যুবদল।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম সিএন্ডবি ঘাট থেকে আনন্দ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন ঈদগাহ মাঠ সংলগ্ন দলের জেলা কার্যালয়ে গিয়ে শেষ। পরে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠার্বাষিকীতে মিছিলটি গিয়ে যোগ দেয়।
কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ আমিমুল ইহছানের নেতৃত্বে আয়োজিত এ আনন্দ মিছিলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। এ সময় নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন এবং নতুন দায়িত্বপ্রাপ্ত নেতার প্রতি শুভকামনা জানান।
মিছিলে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মাসুম মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আহমেদ আলী, সহ-দফতর সম্পাদক চাঁদ মিয়া, সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শাহনেওয়াজ আহমেদ রনি, ফরহাদ রেজা রুপম, রাজারহাট উপজেলা যুবনেতা শাহাদাত হোসেন লাল, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক সাজেদুল ইসলাম হ্যাভেন এবং জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান রুবেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"