প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষায় দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার লক্ষ্যে হুবেই প্রাদেশিক শিক্ষা বিভাগের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে চীনের উহানে হুবেই প্রাদেশিক শিক্ষা বিভাগের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. আবদুল খালেক। প্রতিনিধি দলে শিক্ষামন্ত্রীর একান্ত সচিব ফারহান ইস্তিয়াকও উপস্থিত ছিলেন। অন্যদিকে, চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন হুবেই প্রাদেশিক শিক্ষা বিভাগের উপমহাপরিচালক ডুয়ান শুহুই।
বৈঠকের সভাপতিত্বকালে ডুয়ান শুহুই জানান, বর্তমানে হুবেই প্রদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৩০ জন বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। তিনি আরও বেশি সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের স্বাগত জানানোর আগ্রহ প্রকাশ করেন। যৌথ গবেষণা, শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার্থী বিনিময়ের মাধ্যমে বহুমাত্রিক অংশীদারত্ব গড়ে তোলার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
সিনিয়র সচিব মো. আবদুল খালেক দ্বিপক্ষীয় সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখতে উভয় পক্ষের মধ্যে একটি ‘রেকর্ড অব নোটস’ স্বাক্ষরের প্রস্তাব দেন। তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি ও শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি জোরদারের আহ্বান জানান। বৈঠকে যৌথ উদ্যোগ ত্বরান্বিত করতে হুবেইয়ের প্রতিনিধি দল ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়।
উভয় পক্ষ শিক্ষার্থী বিনিময়, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং যৌথ একাডেমিক প্রকল্প বাস্তবায়নে ঐকমত্য প্রকাশ করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন