প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল মহানগরীতে মাদকদ্রব্যের বিস্তার, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান জোরদার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। এরই ধারাবাহিকতায় বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা এলাকায় আকস্মিক সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে পুলিশের বিশেষ আভিযানিক দল।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সন্ধ্যা থেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট জোন) পবিত্র কুমার হালদারের নেতৃত্বে এয়ারপোর্ট থানা পুলিশের বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানের আওতায় এয়ারপোর্ট থানাধীন কাশীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ এলাকা, কাশীপুর ট্রাকস্ট্যান্ড, কাশীপুর হাতেম মীরার দিঘির পাড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকায় পুলিশের উপস্থিতি জোরদার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোর গ্যাংয়ের তৎপরতা, চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী এবং সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। মহানগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের আকস্মিক অভিযান বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছে পুলিশ।
বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানসংলগ্ন এলাকা, জনসমাগমস্থল এবং গুরুত্বপূর্ণ সড়কে কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদকসংশ্লিষ্ট তৎপরতা প্রতিরোধে পুলিশের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে অপরাধীদের শনাক্ত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ আরও জানিয়েছে, শুধু এয়ারপোর্ট থানা এলাকাই নয়, সমগ্র মহানগরজুড়েই মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী অভিযান চলমান রয়েছে। অপরাধ দমন এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ তৎপরতার পাশাপাশি অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ এবং স্থানীয় জনপ্রতিনিধিদেরও কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সচেতন মহল। সমন্বিত উদ্যোগের মাধ্যমে মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার প্রতিরোধ করা সম্ভব বলে মনে করছেন তাঁরা।
বিএমপি মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, মহানগরীতে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।**
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন