প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আন্তর্জাতিক কফি দিবস উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি (বিআইসিসি) হল-১-এ একটি বর্ণাঢ্য কফি উৎসবের আয়োজন করেছে নেসক্যাফে বাংলাদেশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) অনুষ্ঠিত এই উৎসবে তরুণদের জন্য সংগীত, গেমিং, কফি টেস্টিং এবং অন্যান্য আকর্ষণীয় কার্যক্রম ছিল। একই সাথে, নেসক্যাফের থ্রি ইন ওয়ান লিমিটেড এডিশনের ১০টি বিশেষ ভ্যারিয়েন্টের নতুন প্যাক উন্মোচন করা হয়।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, বিকেল থেকে শুরু হওয়া এই উৎসবে বিভিন্ন বয়সী কফিপ্রেমী এবং তরুণরা অংশগ্রহণ করেন। জনপ্রিয় শিল্পী প্রীতম হাসান এবং ব্যান্ড লেভেল ফাইভ লাইভ পারফরম্যান্স করেন। অতিথিদের জন্য কফি টেস্টিংয়ের সুযোগও ছিল।
বিনোদনের অংশ হিসেবে পিএস-৫ গেমিং, ক্যানভাস ও ডুডলিং, ক্রিয়েটর চ্যালেঞ্জ এবং পোলারয়েড বুথসহ বিভিন্ন কার্যক্রম আয়োজন করা হয়। এসব কার্যক্রমে অংশগ্রহণ করে দর্শনার্থীরা নিজেদের মতো করে সময় কাটানোর সুযোগ পান। পুরো আয়োজনজুড়ে ছবি তোলার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগও ছিল।
এছাড়া, উৎসবে কনটেন্ট ক্রিয়েটর রাবা খান, রাকিন আবসার এবং মাহিম মেকস উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে দর্শনার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং ক্রিয়েটরভিত্তিক বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন