প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে একটি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।
মাছের পোনা অবমুক্ত করার কাজটি করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
তিনি এ সময় বলেন, "১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপিসহ বিভিন্ন ইউনিটের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।" একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণও করা হয়েছে।
অধ্যাপক মামুন মাহমুদ আরও বলেন, "প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিবেশ রক্ষায় গণমুখী কর্মসূচি পালন করছি। আমরা শুধু কেক কাটা কিংবা র্যালির মধ্যে কর্মসূচি সীমাবদ্ধ না রেখে দলের নির্দেশনায় দেশের মানুষ ও পরিবেশের জন্য পরিবেশবান্ধব কর্মসূচি পালন করছি। বিএনপি সবসময় জনমুখী দল। জনগণ বিএনপির প্রতি আশ্বস্ত হয়েই সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী করে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে।"
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাজহারুল হক ময়ূর, ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সহসভাপতি গোলজার হোসেন, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্তুল, বিএনপি নেতা ইকবাল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন