প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানি ধারাবাহিক ‘দার-এ-নাজাত’-এ শেহেরিয়ার মুনাওয়ার সিদ্দিকীর অভিনীত জনপ্রিয় চরিত্র আবু বকরের মতো জীবনসঙ্গী পাওয়ার স্বপ্ন দেখছেন অনেক নারী। তবে পাকিস্তানি অভিনেত্রী ও উপস্থাপক ভীণা মালিক এই চরিত্রকে আদর্শ পুরুষ মনে করে বাস্তব জীবন সাজানোর বিষয়ে সতর্ক করেছেন।
বুধবার (১১ নভেম্বর) পাকিস্তানি ইংরেজি সংবাদপত্র ডন প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সম্প্রতি ভীণা তার অনুষ্ঠান ‘ভীণা হ্যায় না’-তে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ আয়েশা ইমরান মুর্তাজার সঙ্গে আলোচনা করেন। তিনি বলেন, "কল্পনার জগতে বাস করা এবং নিখুঁত জীবনসঙ্গীর প্রত্যাশা অনেক সময় মানুষের জীবনকে কঠিন করে তুলতে পারে।"
আলোচনায় মুর্তাজা এক তরুণীর উদাহরণ তুলে ধরেন। তিনি জানান, বিয়ের পর স্বামীকে ধারাবাহিকের আবু বকরের মতো মনে হলেও সংসারের দায়িত্ব, কাজের চাপ ও বাস্তবতা সামনে আসতেই তার সেই ধারণা বদলে যায়। একপর্যায়ে হতাশায় ভুগতে শুরু করেন ওই তরুণী।
ভীণা মালিক বলেন, "শুধু কল্পনার মধ্যে আদর্শ জীবনসঙ্গী খুঁজতে থাকলে তা জীবনকে ধ্বংস করে দিতে পারে।" অন্যদিকে, মুর্তাজার মতে, সুন্দর সম্পর্ক গড়ে ওঠে পারস্পরিক সহমর্মিতা, যত্ন ও বোঝাপড়ার মাধ্যমে।
শিশুদের ওপর বিনোদনমাধ্যমের প্রভাব নিয়েও সতর্ক করেছেন মুর্তাজা। তার পরামর্শ হলো, সন্তানরা কোন চরিত্রকে আদর্শ মনে করছে, সে বিষয়ে অভিভাবকদের খোঁজ রাখা এবং চরিত্রগুলোর ভালো-মন্দ দিক নিয়ে তাদের সঙ্গে আলোচনা করা উচিত।
সূত্র: ডন
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন