প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রীনল্যান্ডকে দখলের হুমকির প্রেক্ষাপটে ডেনমার্ক তাদের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করছে।
এবং এই লক্ষ্যে, দেশটিতে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের মেয়াদ আগের চার মাস থেকে বাড়িয়ে ১১ মাস করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে বলে জানিয়েছে জার্মান গণমাধ্যম এআরডি।
নতুন নিয়ম অনুযায়ী, আগস্টের প্রথম দিনে দেশজুড়ে ১ হাজার ৬০০ তরুণ-তরুণী বাধ্যতামূলক সামরিক সেবায় যোগ দিয়েছেন। তাদের মধ্যে ডেনমার্কের রাজপরিবারের সদস্য প্রিন্সেস ইসাবেলাও রয়েছেন।
উত্তর ডেনমার্কের ফ্রেডরিকসিয়ায় নৌঘাঁটিতে ৮০ জন সদস্যের যোগদানের মাধ্যমে নতুন প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।
ডেনিশ নৌবাহিনীর প্রধান সোরেন কিয়েলসেন জানিয়েছেন, প্রশিক্ষণের মেয়াদ সাত মাস বাড়ানো একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। এর ফলে সদস্যদের নির্দিষ্ট দায়িত্ব ভিত্তিক আরও উন্নত প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে। প্রশিক্ষণ শেষ হওয়ার পর তাদের সরাসরি নৌবাহিনীর জাহাজে দায়িত্ব পালনের জন্যও নিয়োগ দেওয়া যাবে।
ট্রাম্পের গ্রীনল্যান্ড দখলসংক্রান্ত মন্তব্যের পর থেকেই ডেনমার্ক তাদের প্রতিরক্ষা নীতিতে পরিবর্তন আনতে শুরু করে। ২০২৫ সাল থেকে দেশটিতে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ চালু হয়েছে। প্রতি বছর ১৮ বছর বয়সী তরুণ-তরুণীদের স্বাস্থ্য ও শারীরিক সক্ষমতা যাচাই করা হয়। যে বছর পর্যাপ্ত স্বেচ্ছাসেবক পাওয়া না যায়, তখন লটারির মাধ্যমে সদস্য নির্বাচন করা হয়।
ডেনমার্ক সরকার পুরুষদের পাশাপাশি নারীদের জন্যও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। সরকারের মতে, প্রশিক্ষণের মেয়াদ বৃদ্ধি এবং জনবল সম্প্রসারণ ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় দেশটির প্রতিরক্ষা বাহিনীকে আরও কার্যকর ও প্রস্তুত করে তুলবে।
তথ্য সূত্র- রয়টার্স।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন